শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র সহ দুই ডাকাত আটক (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ দুই জন ডাকাত কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকর টুকুর ছেলে আল মামুন শান্ত ও একুই এলাকার রবিউল শেখ এর ছেলে রাব্বি শেখ।

শুক্রবার গভীর রাতে তাদেরকে বাইপাস সড়কের কাশেমপুর শুকুর আলীর ইটভাটার সামনের থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাইপাস সড়কের মেডিকেল কলেজ টু বিনেরপোতা গামী পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতকারী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই জন ডাকাত কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছথেকে দেশীয় অস্ত্র কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!