শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনাকালীন শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’। করোনাকালীন সময়ে সকল শ্রেণি পেশার অসহায় মানুষের দুঃখ দূর্দশার কথা ভেবে জনসাধারণের জন্য উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী সহায়তা হিসাবে দিচ্ছেন। মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ভ্যাকসিন ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ৩১ লক্ষ ৩৩ হাজার ৬শ’ ২০ টাকা ব্যয়ে ৩ হাজার ৫শ’৫০ জন অসহায় ও দরিদ্র জনসাধারণের এ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন সময়ে যে সব শ্রমিক সংগঠনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে- সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা মটর সাইকেল চালক এসোসিয়েশন, সংবাদ পত্র হকার্স সমিতি, সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ, ফুসকা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ৫ কেজি করে আলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক মহব্বত প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!