শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ করলো সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৭৩ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভার পাশাপাশি কুইজ, রচনা, আবৃত্তি, দেশত্ববোধক গান ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

রবিবার (১৫ আগস্ট) রাত ১০টায় ভার্চুয়ালি এই কর্মসূচির আয়োজন করা হয়। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি, শ্যামনগর উপজেলা সংসদের সভাপতি এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ শাকিল হোসেন, কেন্দ্রীয় সংসদের আলামিন হোসেন, আরিফুল ইসলাম, শ্যামনগর সংসদের সুমাইয়া বিনতে আজাদ, আবু সাইদ, মো. ফারহাদুজ্জামান, রবিউল ইসলাম, সাহারা ইসলাম, শাহিন সিরাজ, সুমাইয়া বিনতে সুমি, আশিকুর রহমান, নাছীম আলি প্রমুখ।

আলোচনার শুরুতে ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে  নিরবতা পালন করা হয়। ১৫ আগস্টের ভয়াবহতা ও নৃশংসতা উল্লেখ করে বক্তারা বলেন, ৭৫’এর ১৫ আগস্টের হত্যাকান্ড ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ, রচনা, আবৃত্তি, দেশত্ববোধক গান ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যয়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!