শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম আজমীর হোসেন (২৫)। তিনি আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের মতলব ঢালীর ছেলে। তিনি যশোর জেলার নাভারন গ্রামীণ ব্যাংক কর্মরত ছিলেন।

নিহতের ভাই আছাফুর রহমান জানান, সোমবার সকালে তিনি বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নাভারনে তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের অদূরে ছয়ঘরিয়া নামক স্থানে পোঁছালছ ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি পরিবহনের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। এদিকে, তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!