শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

জাতীয় শোক দিবসে জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫৫৫ বার পড়া হয়েছে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গাছের চারা রোপন।

এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন শরীফ খতম শেষে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ১০০ জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এরপর গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে বকুল গাছ সহ বেশ কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসমত, জাতীয় মহিলা সংস্থার গোপালগঞ্জ জেলা শাখার পরিচালনা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা শারমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আব্দুল হাকিম শেখ, মাঠ সমন্বয়কারী মোঃ বিল্লাল মিয়া সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!