শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

গোপালগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক অগ্রগতি সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতিমূলক অগ্রগতি সভায় স্বাস্থ্যবিধি মেনে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেদারুল ইসলাম, এনডিসি মহসিন উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মুুুঈনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম জানান, ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‍্যাব, আনসার ও ভিডিপি বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় দিকনির্দেশনায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। করোনা (কোভিড-১৯) মহামারী বিবেচনায় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালিত হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে জাতীয় শোক দিবস পালনের জন্য সকলের সার্বিক সহায়তা কামনা করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!