শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

শোকাহত মাস উপলক্ষে জাতির পিতার সমাধিতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র বিনম্র শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৬৮১ বার পড়া হয়েছে

শোকাহত মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

শনিবার (১ আগস্ট) বিকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নওয়াব আলী কর্তৃক পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্ব-পরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অধ্যক্ষ এনামুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!