
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে বৈশ্বিক মহামরী করোনা ভাইরাসের প্রভাবে ও চলমান লকডাউনে বেকার হয়ে পড়া অসহায় বাঘ বিধবাদের মাঝে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় স্বামী হারা এসব বাঘবিধবাদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান, ইমরান সোহাগ প্রমুখ। এ সময় সেখানে অর্ধ শতাধিক বাঘবিধবাদের মাঝে এই ত্রান সামগ্রী দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.