মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটির কবলে ভোমরা স্থল বন্দর

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৪৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টানা ৬ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। তবে, এই ছুটির সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যারা ভারতে আটক আছেন তারা দেশে ফিরতে পারবেন। আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী – রপ্তানীকার্যক্রম।

ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়শনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে শুক্রবার থেকে ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে আটক থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম চলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!