
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়য় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫০২ জন। আর ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেনন আরো ৮২ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। এছাড়া বর্তমান ২২২ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলশেনে থেকে চিকিৎসা নিচ্ছেনন। তিনি এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.