
সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের প্রথম দিন। প্রধান প্রধান সড়ক পুলিশের উপস্থিতিতে দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একবারে নেই। ফলে শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। সড়কে চলাচল করছে প্রায় সবধরণের যান।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান,গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৪৯৮ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেনছন ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ১৪দশমিক ২৯ শতাংশ। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ২৬ ও বেসরকারি হাসপাতালে পাঁচ জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৪ ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৩৬ জন। তিনি আরো বলেন, জনগনকে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.