
সাতক্ষীরায় মহামারি করোনা ভারাইস সংক্রমনের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৯৩ জন। আর ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা শষ ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৯ দশমিক ১৭ শতাংশ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন। এছাড়া বর্তমানে ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.