
করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরা সদর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ মহড়া, মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
[video width="852" height="480" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/07/received_1237446823362919.mp4"][/video]
সোমবার বেলা ১১ টায় সদর থানা চত্বর থেকে পুলিশের একটি মোটরসাইকেল মহড়া বেরহয়ে সাতক্ষীরা শহরের বিশেষ বিশেষ সড়ক ও বাজার গুলোতে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হয়। এসময় জরুরি কাজে বেরহওয়া পথচলতি মানুষের মাঝে মাস্ক বিতরণ করাহয়েছে।
মোটরসাইকেল মহড়ার নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন ও ট্রাফিক পুলিশের মোটর যান পরিদর্শক (টিআই) মোঃ কামরুজ্জামান বকুল।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন সফল করতে। ছাড়াও থানা এলাকার সাধারণ মানুষের সচেতন করতে ও সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে পুলিশের এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।