
করোনা আক্রান্ত রুগীদের জন্য সাতক্ষীরায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি অক্সিজন সেবার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা-৯৩ বন্ধুদের উদ্যোগে শুক্রবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন এনডিসি আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন প্রমুখ। সাতক্ষীরা-৯৩ বন্ধুদের মধ্যে থেকে স্বাগত বক্তব্যে রাখেন, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ৯৩-এর বন্ধু ওবাদুর রহমান লিটন, মাসুদার রহমান বাবু, আব্দুল কাদের, শাহিনুর রহমান বাবু, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের বাড়ীতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার লক্ষে ৩০ টি সিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই এম্বুলেন্স ও মেডিসিন কার্যক্রম শুরু হবে বলে আরো জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জেলার স্বাস্থ্য বিভাগ ও জেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠানের সাথে সমম্বয় করে এই করোনা মহামারী নিয়ন্রণ করতে হব। তিনি এ সময় এসএসসি ৯৩ ব্যাচের এই উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানিয়ে যে কোন বিপর্যয়ে সার্বক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার কথা ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.