
বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুন) বেলা ১২ টায় সুশীলনের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সুশীলনের ৫৪তম সাধারণ পরিষদের বার্ষিক সভায় সংস্থার মূল বক্তব্য উপস্থাপন করেণ সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান। ভার্চুয়াল এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোমতাজ হোসেন বাপ্পী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুশীলনের কার্য-নির্বাহী কমিটির সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামাপদ দাশ, জাহানারা পারভীন, ফিরোজা পারভীন, নজরুল ইসলাম, সেলিমা ইয়াসমিন, মোস্তফা কবিরুজ্জামান, সেলিনা বেগম, আব্দুল হান্নান, আব্দুল মাজেদ সরদার, জাফরুল্লাহ কুতুবুদ্দীন ইব্রাহিম, শেহেলী পারভীন ঝর্ণা, শামসুন্নাহার, একেএম জাফরুল আলম বাবু, কনিকা রানী সরকার, বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শেখ শোয়েব আহম্মদসহ বিভিন্ন গনমাধ্যমকর্মী ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সাধারণসভা শেষে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহনে বাজেট উপস্থাপন করেন সুশীলনের কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.