
করোনা উপসর্গ নিয়ে সোমবার ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃতের নাম আকবর আলী (৬৭)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার জানান, গত ২৩ জুলাই বিকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বৃদ্ধ আকবর আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সোমবার পর্যন্ত মোট ২১ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৩ জন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.