
সাতক্ষীরার তালায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের পুত্র।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রবিবার সকালে চাচার সাথে চা-বিস্কুট খেতে বাজারে আসে শিশু সিয়াম।
এ সময় রাস্তা পার হবার সময় জাতপুর থেকে তালাগামী ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান তালা হসপাতলের কর্মরত চিকিৎসক ডা. আবু তাহের। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.