
"ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল"-এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
আজ বুধবার (৯ জুন) দুপুর ১২ টায় টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে কুশলী ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান।

উদ্বোধন শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. দেদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, প্যানেল মেয়র কাজী ফখরুল ইসলাম, কুশলি ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভূমি সেবা গ্রহীতা ভূমির মালিকগণ, সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.