
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে করোনা সাতক্ষীরার কালিগঞ্জ এক্সপার্ট টিমের উদ্যোগে গনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার নলতা বাজারে প্রচারণার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল নির্দেশনায় ও ৬ নং নলতা ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান আজিজুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় প্রচারণায় অংশগ্রহন করেন জনসচেতনতামূলক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্য কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, করোনা এক্সপার্ট টিমেরর নলতা লিডার আবু হাসান , ভাড়াশিমলা ইউনিয়ন টিম লিডার রিয়াজউদ্দীন ,তারালী ইউনিয়ন লিডার আবু রায়হান ,রিপোর্টার আবু রায়হান সহএক্সপার্ট টিমের ৬০জন সদস্য।
নলতা বাজারে সচেতনতা মূলক মহড়ায় যাত্রী সাধারণ, বাজারের ক্রেতা বিক্রেতাগনের করোনা প্রতিরোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.