
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হি কমিটি গঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় মোহনা বাজারে কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের অস্থায়ী কার্যলায়ে উপদেষ্টা গাজী জামাল উদ্দিনের পরিচালনায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শেখ রেজাউল করিম কে সভাপতি ও গাজী মুরাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
এসময় কাজিডঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের উপদেষ্টা গাজী জামাল উদ্দিন বলেন, আমাদের সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা সব সময় চেষ্টা করবো স্বেচ্ছায় মানুষের পাশে থাকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সম্পাদক মাসুম বিল্লাহ গাজী, সাংগঠনিক সম্পাদক এম এম জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. রাহাজুল ইসলাম গাজী, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম জনি, প্রচার সম্পাদক রিজাউল করিম, ক্রীড়া সম্পাদক আলতাফ হোসেন মুন্সী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান তুহিন, কার্যনিবার্হি সদস্য মোশারফ হোসেন, ওসমান গনি, জগন্নাথ ঘোষ।