
করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।সোমবার ভোররাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪৫ জন। আর জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪’শ ৬ জন। এর মধ্যে বর্তমান জেলায় চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ জন। এর মধ্যে ৩০ জন মেডিকেল কলেজ হাসপাতালে ও ৬০ জন হোমকোয়ারেন্টানে চিকিৎসাধীন রয়েছে। আর ভারাসটির উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৭০ জন।
মৃত ওই ব্যক্তির নাম বাসারাত আলী (৭৫)। তিনি আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের মৃত গফফার সরদারের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১১ মে ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিট ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ২ টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।