
গাজীপুরের কোনাবাড়িতে যুবলীগের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ই মে) কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে তিন শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় যুবলীগ নেতা রাকিবুল ইসলাম সুরুজ মিয়ার সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হিরা সরকার। এসময় গাজীপুর সিটি করপোরেশন এর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু, যুবলীগনেতা জুয়েল সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.