
ঢাকা সাভারে জাগ্রত (The Power Of Youth) ফাউন্ডেশন এর উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
সকালে আশুলিয়া, পল্লীবিদ্যুত,ও নবীনগর জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার ঘুরে ঘুরে সুবিধা বঞ্চিত এবং পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন ফাউন্ডেশনের কর্মীরা।
উপহার সামগ্রীতে সেমাই,চিনি, পোলাউর চাল, আলু, পেয়াজ, গুড়া দুধ এবং সয়াবিন তেল ছিলো।
এসময় উপস্থিত ছিলেন, জাগ্রত ফাউন্ডেশন এর সভাপতি মোঃরাইতুল ইসলাম রোমান, সহ সভাপতি তামিম, তানজীর,রেজওয়ান, সৃজান, নূর, তাসরিফ, পাপ্পু, নাহিদ, রিফাত,তৌফিক, মাহবুব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.