মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে নেট লাইনের ক্যাবল কেটে নেয়ার অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৮৩২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ক্যাবল ব্যবসায়ীর সাড়ে ৪ কিলোমিটার ক্যাবল কেটে নেয়ার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান লাচ্চু শরীফের ভাই ও ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। ওই ক্যাবল কাঁটার ফলে নেট সেবা থেকে বঞ্চিত হয়েছেন প্রায় সহস্রাধিক পরিবার।

বুধবার বেলা সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোপীনাথপুর ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের ক্যাবল ব্যবসায়ী সজিব মোল্লা বলেন, যুবলীগের সভাপতি পলাশ শরীফ ওই এলাকায় রামদিয়া ক্যাবল নেটওয়ার্ক -এর স্বত্বাধিকারী শফিক মোল্লার নিকট থেকে সংযোগ এনে (ডিস ও নেট) দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে। পরে পলাশের নিকট থেকে এই এলাকায় আমি সহ কিবরিয়া মিয়া, লিমন শরীফ, মো.আমিনুর রহমান, সজিব মোল্লা, বাচ্চু কাজী, বিল্লাল সিকদারকে নিয়ে গ্রাহকদেরকে নেট ও ডিস সেবা দিয়ে আসছি। গত জানুয়ারিতে ডিজিটালাইজেশন করার জন্য আমাদের এই ৬ জনের কাছ থেকে পলাশ শরীফ ৫ লাখ ২০ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর পলাশ ডিজিটাল না করায়, বেশ কিছু দিন গ্রাহকেরা মাসিক বিলের টাকা পরিশোধ করতে অপারগতা জানায়। এরপর থেকে আমরা পলাশের সাথে এই ৬ জন ব্যবসা করবো না বলে জানাই এবং আমরা সরাসরি রামদিয়া ক্যাবলের সাথে ব্যবসা শুরু করি। এরপর থেকে পলাশ আমাদের ৬ জনকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আজ প্রকাশ্যে এসে আমাদের সাড়ে ৪ কিলোমিটার ক্যাবল কেটে নিয়ে গেছে।

ক্যাবল ব্যবসায়ী কিবরিয়া বলেন, আমি পলাশ শরীফকে ২ লাখ টাকা দিয়েছি, টাকা চাইতে গেলে উল্টা সে আমাকে হুমকি দেয়। এছাড়া আমাদের বলে তোরা কিভাবে এই এলাকায় শান্তিতে ব্যবসা করিস, তাও আমি দেখে নেব। আজ সকালে সে উপস্থিত থেকে লোকজন নিয়ে এসে আমাদের অনুপস্থিতিতে এই ক্যাবল কেটে নিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাৎক্ষনিকভাবে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু নাঈমকে বিষয়টি জানাই, তিনি ঘটনা স্থলে এসে দেখেছেন।

এ বিষয়ে জানতে চাইলে গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফ বলেন, আমি আমার ক্যাবল এনেছি। আর জামানাত হিসেবে কাজী বাচ্চু নামের একজনের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলাম। এছাড়া কারো কাছ থেকে কোন টাকা নেইনি। আমি তাদের সাথে এখন ব্যবসা করি না। তাই তারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে। আমি কোন ব্যক্তিকে হুমকি দেইনি।

এ বিষয়ে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক মো.আবু নাঈম বলেন, আমাকে মোবাইল ফোনে বলেছে তাদের ক্যাবল কেটে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমি গিয়ে পলাশ শরীফের কাছে জানতে চাইলে সে বলে আমার ক্যাবল আমি নিয়ে যাচ্ছি। পরে অভিযোগকারীরা গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে আভিযোগ দিতে আসলে আমি তাদেরকে গোপালগঞ্জ সদর থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!