
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ থাকবে এ বন্দরের। আগামী ১৬ মে রোববার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানীকার্যক্রম।
ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়শনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে আজ মঙ্গলবার (১১ মে) থেকে আগামী শনিবার (১৫ মে) পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরেরআমদানি -রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, আগামী ১৬ মে রোববার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়শনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে কার্যত আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরো জানান, আগামী রোববার থেকে যথারীতি চলবে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.