প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৬:২৫ পি.এম
গাজীপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা কামরুল আহসান রাসেল

গাজীপুরে করোনায় কর্মহীন হওয়া তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে চৌরাস্তা এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল এর উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, চাল, ডাল, তেল ও শাড়ি বিতরণ করা হয়। এসময় রাসেল বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে রমজান মাসজুড়ে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের মাঝে তার কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.