
গোপালগঞ্জে মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।
[video width="640" height="360" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/05/received_167761100244580600000.mp4"][/video]
শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ৭০০ শতাধিক কর্মহীন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন প্রয়াত মোয়াজ্জেম হোসেনের সুযোগ্য পুত্র আলহাজ্ব মওদুদ হোসেন রিন্টু।

এ সময় মওদুদ হোসেন রিন্টু করোনা (কোভিড-১৯) মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করে ঘরে থাকতে এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। সার্বিক এ পরিস্থিতি বিবেচনায় সরকারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র আহ্বানে সাড়া দিয়ে এবং গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি'র দিক নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের পাশে গতবারের ন্যায় এবারও দাঁড়িয়েছেন হরিদাসপুর ইউনিয়়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মওদুদ হোসেন রিন্টুু।

সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.