
করোনায় কর্মহীন অসহায় মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সাতক্ষীরা সদরের কদমতলা বাজার সংলগ্ন লাবসা এলাকায় সাবেক শ্রমিকনেতা শেখ রবিউল ইসলাম রবি ও কাজী আক্তারুজ্জামান মহব্বত এর নেতৃত্বে ৭০ জন কর্মহীন মোটর শ্রমিকেদর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,লাবসা ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি এ্যাডঃ শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, লাবসা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মকছুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান, শ্রমিকনেতা মিরাজুল ইসলাম মিরাজ, আব্দুস ছালাম, শেখ শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এসময় জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি বলেন, জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে অসহায় শ্রমিকদের কোনো সহায়তা প্রদান করাহয়নি। শ্রমিক ইউনিয়নের ফান্ডে আগাত অর্থ থাকলেও এই দুর্যোগে অসহায় শ্রমিকদের পাশে আসেনি বর্তমান ক্ষমতায় থাকা ইউনিয়নের নেতারা।
তিনি আরও বলেন, আমি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত আপনাদের জন্য যেটুকু পেরেছি সেটা দিয়েই সহায়তার চেষ্টা করেছি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.