
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে ৫০০ অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার" জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।

এ লক্ষ্যে সোমবার (৩ মে) স্বাস্থ্যবিধি মেনে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিরান হোসেন মিরাজ, ট্যাগ কর্মকর্তা সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইউপি সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.