শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩

সাতক্ষীরা মসজিদ কমিটির উদ্যোগে করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা জামে মসজিদ কমিটির উদ্যোগে করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ যোহর সদর উপজেলা জামে মসজিদে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামসহ সাতক্ষীরা জেলার করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সদর উপজেলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, ‘মহামরী করোনা ভাইরাসে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য সকলকে আরো বেশি সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনে চলতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে সকলকে প্রার্থনা করতে হবে। তিনি যেন আমাদের এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন। সে লক্ষ্যে সদর উপজেলা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মো. আবু জাফর। এসময় সদর উপজেলা জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!