
গোপালগঞ্জ সদর উপজেলার ১০ নং সাহাপুর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
[video width="640" height="368" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/05/received_2093024544172943.mp4"][/video]
দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।

এ লক্ষ্যে রোববার (২ মে) সকালে স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলার ১০ নং সাহাপুর ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে।

সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবোধ চন্দ্র হীরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সমীরণ বিশ্বাস।

এ সময় কৃষ্ণপুর কলেজের অধ্যাপক আশুতোষ ভৌমিক, ইউপি সচিব সারেজান, ইউপি সদস্য বিনয় বিশ্বাস, রীনা রায় সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.