
গাজীপুরের কালিয়াকৈরে স্বাধীন বাংলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আন্তার্জাতিক ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে শনিবার আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সফিপুর খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালে স্বাধীন বাংলা শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর উপজেলা সভাপতি রওশন আলী বাবুর সভাপতিত্বে এ আলোচনা সভার অুনষ্ঠিত হয়।
[video width="1280" height="720" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/05/Gazipur-1-St-May-01-04-2021.mp4"][/video]
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার। এসময় স্বাধীন বাংলা শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর উপজেলা সাধারণ সম্পাদক রফিক দেওয়ান, খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বখতিয়ার আহমদ, সহ অন্যরা উপস্থিত ছিলেন।