
গোপালগঞ্জ সদর উপজেলার ৭ নং উরফি ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী / চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।

এ লক্ষ্যে বুধবার (২৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলার ৭ নং উরফি ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে।

উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন গাজী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, ইউপি সচিব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.