
বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব এর সদস্য পদ পেলেন দৈনিক আঁলোর যাত্রা'র প্রকাশক ও সম্পাদক মোঃ সদরুল কাদির শাওন।
মোঃ সদরুল কাদির (শাওন) ২০০১ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৩ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও ২০০৭ সালে বি.কম অনার্স, ২০০৮ সালে মিরপুর বাঙলা কলেজ থেকে এম.বি.এস পাস করেন। তিনি ২০১৬ সালে সাতক্ষীরা 'ল' কলেজ থেকে এলএলবি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
তিনি ইতিপূর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রোভার স্কাউটস্, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা'র চাটার্ড মেম্বার হিসেবে সংযুক্ত আছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.