শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩

সাতক্ষীরায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু-২

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে

করোনা ও করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টায় ও সোমবার সকাল পৌন ৮টায় মৃতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের এনায়েত আলীর ছেলে মোঃ সামছুর রহমান (৭৫) ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম কবীরের স্ত্রী মাহফুজা ছিদ্দিকী (৬৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৬ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সামছুর রহমান। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এ পাঠানো হয়। রবিবার রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার পর্যন্ত তার নমুনা রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে করোনা সনাক্ত হওয়ায় গত ১৩ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাহফুজা ছিদ্দিকী। সোমবার সকাল পৌন ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মন তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বাড়ি লক ডাউন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!