সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ

সাতক্ষীরার গড়েরকান্দা ফুলতলার আমবাগান থেকে গৃহবধূর ঝুলান্ত মরদেহ উদ্ধার

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার একটি আম বাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের গডরেকান্দা ফুলতলা এলাকায় এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে ।

নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩২)। সে সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা ও গড়েরকান্দা এলাকার মো.ওবায়দুলাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে গাছের সাথে ঝুলান্ত অবস্থায় গৃহবধূ জেসমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বাড়িতে বিল থেকে কেটে আনা ধান ওঠানো-নামানো নিয়ে তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এরপর রাতে কোন এক সময় সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।

সাতক্ষীরা সদর সার্কেলের অতি: পুলিশ সুপার সদর সার্কেল শামসুজ্জামান শামস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । এটি আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি সুরতহাল রিপোর্ট এর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!