
ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিধস্ত হয়েছে কয়েক ঘরবাড়ি ও গাছপালা। বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রামে।
রবিবার দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় এ আর্থিক সহায়তা হিসেবে নগত অর্থ প্রদান করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইব্রাহিম খান বাবু, ঈসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবার এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.