প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ৩:২৯ পি.এম
সাতক্ষীরায় করোনা সংক্রমন, মানছেননা সামাজিক দূরত্ব

সাতক্ষীরায় করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের প্রবনতা আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব রক্ষা করছেন না কেউই। ফলে বাজারঘাট, দোকানপাটে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে দেখা দিচ্ছে যানজট।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়ত জানান, জেলায় এ যাবত মোট ১২০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্তত ১৬১ জন।
অপরদিকে, স্বাস্থ্যবিধি না মানায় জেলা শহর সাতক্ষীরা ছাড়াও বিভিন্ন উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ টি মামলায় ৪১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মাস্ক বিতরন কাজ অব্যাহত রয়েছে।
এদিকে, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ শেষ হওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছছ। তিনি জানান, ভ্যাকসিন গ্রহনের প্রবনতাও লক্ষনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.