
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করেছেন শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে শহরের নিউ মার্কেট হতে খুলনা রোড মোড় পর্যন্ত পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক আইয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরায়শী, শেখ রাসেল হোসেন, আল আমিন হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাজিদ হোসেন, আল আমিন, ছাত্রনেতা মো. মাসুদ পারভেজ প্রমুখ।
এসময় তারা বলেন, "মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং করোনা সংক্রমণ রোধে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাধারণ মানুষকে মাস্ক পড়া নিশ্চিত করতে পারলে করোনা সংক্রমণ অনেক কমে যাবে। আসুন সবাই মাস্ক পড়ি, নিজে নিরাপদ থাকি অন্যকে নিরাপদ রাখি।"