শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

তিন ঘন্টার মধ্যে আঘাত আটক, ‘২০০ টাকার জন্য খুন করেছি’ ঘাতক বন্ধুর স্বীকারোক্তি

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

বন্ধুকে জবাই করে হত্যার খুনি বন্ধু সাগর হোসেনকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সাতক্ষীরা পুলিশ।

২০০ টাকার জন্য তার বন্ধুকে খুন করেছে বলে স্বীকার করেছে সে। ঘাতক সাগর হোসেন (১৪) সাতক্ষীরা সিটি কলেজ এলাকার শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান ঘাতক সাগর হোসেনকে শনিবার বিকালে লাশ উদ্ধারের তিন ঘন্টার মধ্যে শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী শহরতলির লাবসা বাইপাসের কাছে একটি গ্যারেজ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাত ৩ টায় সে তার বন্ধু সালাউদ্দিন কে হত্যা করে।

জবানবন্দির সূত্র ধরে তিনি আরও বলেন বন্ধু সাগর হোসেন সালাউদ্দিনের কাছে গাঁজা কিনবার জন্য ২০০ টাকা দিয়েছিল । কিন্তু সালাউদ্দিন গাঁজা কিংবা টাকা কোনোটাই ফেরত না দেওয়ায় সে তাকে খুন করেছে বলে জানিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে শনিবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরতলির কাশেমপুর মালীপাড়া এলাকা থেকে এক কিশোরের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর ইজিবাইক চালক সালাউদ্দিন হোসেন(১৫) শহরতলীর কাশেমপুর মালীপাড়া শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে।

আত্মস্বীকৃত হত্যাকারী সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে যেয়ে এ খবর জানায় এবং নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ ঘরে রয়েছে বলে জানায়।

সালাউদ্দিনের বাবা শাহজাহান আলী বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধু সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের(১৫) ঘরে ঢোকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকতো।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত সালাউদ্দিন ও তার ঘাতক বন্ধু সাগর হোসেন দুজনেই ছিল মাদকাসক্ত। তারা মাদক কারবারের সাথেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!