মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

পুলিশ অফিসার বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন কাজী’র ১২ তম মৃত্যুবার্ষিকী পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৬৯৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মানবিক পুলিশ অফিসার বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর হোসেন কাজী’র ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

১৯৫৩ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রাম নিবাসী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য ক্ষুদ্র ব্যবসায়ী সৈয়দ আলী কাজীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ছোট বেলা থেকেই তিনি পড়া-লেখায় বেশ মেধাবী, ফুটবল ও ভলিবল খেলায় বেশ পারদর্শী ছিলেন। তৎকালীন পাকিস্তান বোর্ডের অধীনে তিনি ১৯৬৮ সালে পাইকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭০ সালে কাইদ-ই- আজম মেমোরিয়াল কলেজ (বর্তমান সরকারি বঙ্গবন্ধু কলেজ) থেকে এইচএসসি পাস করে একই শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রীতে ভর্তি হন। পরবর্তীতে, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি অন্যদের ন্যায় মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেন। দেশ স্বাধীনের পর তিনি শিক্ষকতা পেশা ছেড়ে তার ভাগ্নে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোল্লার অনুরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ বাহিনীতে কর্মকালীন সময়ে তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব একনিষ্ঠ ভাবে পালন করেন। ২০০৯ সালে যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে ওসি ইমিগ্রেশন পদে কর্মরত থাকাকালীন সময়ে ১০ই এপ্রিল রোজ শুক্রবার হঠাৎ তিনি অসুস্থ হন। পরবর্তীতে যশোর পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

এদিকে মরহুমের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বড় ও মেঝপুত্র গোপালগঞ্জে একাধিক জাতীয় পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মী কে এম শফিকুর রহমান ও কে এম সাইফুর রহমান পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

এ উপলক্ষে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী জামে মসজিদ ও তার নিজ গ্রাম ডুমদিয়া জামে মসজিদে শনিবার যোহর নামাজ আদায় শেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!