বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

শিশু ধর্ষনের অভিযোগে দেবহাটায় এক ধর্ষক গ্রেপ্তার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটায় হত্যার ভয় দেখিয়ে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক কন্যা শিশুকে (৮) ধর্ষনের অভিযোগে ধর্ষক সিরাজুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০৮।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। 
পুলিশ ও নির্য়াতিতা শিশুর স্বজনরা জানান, খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ওই ওই কন্যা শিশুটি প্রতিদিন তার সহপাঠীদের সাথে পাশ্ববর্তী তার ফুফুর বাড়ীতে খেলা করতে যেতো। খেলা করতে যাওয়ার সময় প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল তাকে কৌশলে তার ফার্নিচারের দোকানে নিয়ে প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো ও উত্যক্ত করতো। এক পর্যায়ে গত সোমবার লম্পট সিরাজুল তার ফর্নিচারের দোকানে ওই শিশুটিকে ডেকে নিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এরপর শিশুটি বাসায় ফিরে বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। কোন উপায় না পেয়ে একপর্যায়ে ওই শিশুর বাবা-মা বৃহস্পতিবার দুপুরে দেবহাটা থানা পুলিশের স্মরনাপন্না হন এবং তার মা বাদী হয়ে তার শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক সিরাজুলর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় রাতেই তাকে গ্রেপ্তার করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ধর্ষক সিরাজুল ইসলামকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং নির্যাতিতা শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!