বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় এক ধর্ষক গ্রেপ্তার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মোঃ লাজিম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার বহেরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুর নির্যাতিতার মা বাদী হয়ে লম্পট লাজিমের নামে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

ধর্ষক লাজিম দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল আমিন মোল্যার ছেলে।

নির্যাতিতার পরিবার ও পুলিশ জানায়, ধর্ষক লাজিম একই এলাকার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রীর বাবা-মা ওই যুবকের পরিবারের সকলকে জানানোর পরও তারা কোন ব্যবস্থা নেননি। এক পর্যায়ে গতকাল রবিবার (৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে ওই স্কুল ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট লাজিম তার শয়ন কক্ষে গিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এসময় নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর আত্নচিৎকার ধর্ষক লাজিম পালিয়ে যায়। এরপর ওই স্কুল ছাত্রীর মা-বাবা কোন উপায় না পেয়ে পুলিশের স্মরনাপন্ন হন। একপর্যায়ে সোমবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে ধর্ষক লাজিমের বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪, তাং-০৫/০৪/২০২১ ইং।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত লাজিমকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!