সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভা ঙ চু র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চু রি র অ ভি যো গ  শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন

সাতক্ষীরায় ঢিলে-ঢালা লকডাউন, মোবাইল কোর্টে ৭০টি মামলায় ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দুরপাল্লার পরিবহন ও স্থানীয় রুটে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চলছে মাহিন্দ্রা, ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যানসহ ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার। এছাড়া দোকান-পাট সীমিত পরিসরে খোলা রয়েছে। তবে কাঁচা বাজারের মধ্যে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেননা। তাছাড়া মাস্ক পরিধানে অনেকেরই অনীহা রয়েছে। তবে লকডাউন সফল করতে দুপুর বারোটার দিকে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

এদিকে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালনসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্তৃতিশীল আছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা৭ হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের বিভিন্ন শপিংমল ও সড়কে দূরপাল্লার গনপরিবহন এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি নীতিমালা অমান্য করায় জেলার ৭টি উপজেলায় মোট ১২ টি মোবাইল কোর্টর অভিযানে ৭০ টি মামলায় ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, লক ডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টে কঠোর শাস্তি প্রদান করা হবে। তিনি আরও জানান, করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ইতোমধ্যে জেলার তিনটি সীমান্তবর্তী পয়েন্টে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!