শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান স্ট্যান্ড রিলিজ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে সিআইডি, ঢাকাতে যোগদান করতে বলা হয়েছে। ইতোমধ্যে তিনি সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত বোরহানের কাছে দায়িত্বভার বুঝেও দিয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত পরশু পুলিশ সদর দপ্তরের এক আদেশে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ঢাকার সিআইডিতে তাকে যোগদান করতে বলা হয়। ওসি আসাদুজ্জামান পুলিশ সদর দপ্তরের আদেশ পাওয়ার পর সদর থানার দায়িত্ব বুঝেদিয়েছেন বলে সূত্র জানায়।

সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি বোরহান তাৎক্ষনিক বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করা হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্ব বুঝে দিয়েছেন। ঢাকা সিআইডিতে উনার যোগদান করতে বলা হয়েছে। তবে কি অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা তিনি বলতে পারেননি।

গত বছর ২১ মার্চ আসাদুজ্জামান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এক বছরের মাথায় তাকে ষ্ট্যান্ড রিলিজ করা হলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!