
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবং করোনা ভাইরাস সচেতনতায় গাজীপুরের কোনাবাড়িতে পথচারী, রিক্সা চালক ও বাজারের লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে গাজীপুরসিটি করপোরেশনের অঞ্চল -৭ এর উদ্যোগে কোনাবাড়ি বাস স্টেশন ও বাজারে এসব মাস্ক বিতরণ করা হয়।
[video width="1280" height="720" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/03/Gazuipur-mask-distribution-26-03-2021.mp4"][/video]
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর সভাপতি, স্থানীয় কাউন্সিলর মোঃ সেলিম রহমান, কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল, আব্বাস উদ্দীন খোকন, কাওসার আহম্মেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর তাসলিমা নাসরীন ও বিনু বারেকসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।