
গাজীপুরে কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সর্বসাধারণকে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর মহিলা কলেজের মোড়ে মাস্ক বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, বাধ্যতামূলক মাস্ক পরাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিংসহ নানা সচেতনতামুলক কর্মকান্ড অব্যহত রাখলেও বিষয়টি আমলে নিচ্ছেন না অধিকাংশ মানুষই। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ক্যাম্পেইন পরিচালনা করছে জেলা প্রসাশন।
[video width="1280" height="720" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/03/Gazipur-DC-Mask-Distribution-24-03-2021-2.mp4"][/video]
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জন সাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাইকিং ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি সক্ষম ব্যক্তিদের মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.