প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ৪:১৯ পি.এম
কালিয়াকৈরে অগ্নিকান্ডে পুড়ে গেছে কলোনীর ২৪টি কক্ষ

গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকান্ডে একটি কলোনীর অন্তত ২৪টি কক্ষের আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
শনিবার সাকল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলার ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন নেভানোর চেষ্টাকালে মানিক মিয়া নামে স্থানীয়করণী নীট কম্পোজিট লিমিটেড শ্রমিক আহত হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায, উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনীর ভাড়াটিয়া দুলালী বেগমের ব্যক্তির কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন কলোনির অন্তত ২৪টি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় কক্ষের ভেতরে থাকা আসবাপত্র সহ সকল মালামাল পুড়ে ছাই গেছে। স্থানীয়রা প্রথমে আগুন নিবানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। স্থানীয়রা আহত মানিক মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.