শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু ভোমরায় ছাদ ভেঙে যুবক নি হ ত, আ হ ত ৩ ভ য়া ব হ বি প র্য য়ে র মুখে বিচার বিভাগ: দ্রুত সংস্কারের দাবি ইয়ারুল ইসলামের

সাতক্ষীরায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার মাধবকাটি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়নের (র‍্যাব) সদস্যরা। শুক্রবার ভোরে সদর উপজেলার মাধবকাটি অন্যের মোড় নামক স্থানের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম শাহিনুর সরদার (৩১)। তিনি সদর উপজেলার বাবুলিয়া কুচপুকুর গ্রামের রেছাতুল্লাহ সরদারের ছেলে।

র‍্যাব জানায়, সদর উপজেলার মাধবকাটি এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্ব একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় মাধবকাটি অন্যের মোড় নামক স্থানের জনৈক আতাউর মেম্বরের বাড়ির পিছনে পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর সরদারকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!