মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২১ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ।

কর্মসূচির মধ্যে বুধবার ভোরে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিনিয়র জেলা ও দায়রা জজের পাশে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ বিচার বিভাগের সকল বিচারকগণ, জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

পরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে জেলা বিচার বিভাগের সকলকে সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে বিচারাধীন সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদাত্ত আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!